ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পাংশায় ‘ফাল্গুনের অগ্নিশিখা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন আফরোজা পারভীন প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের প্রত্যয় রাজধানীর মিরপুরের পল্লবীতে এনএসআই’র অভিযান: অবৈধভাবে অকটেন গুদামজাতের অপরাধে আটক ১ কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার কোনাবাড়ীর আঞ্জুমান ফিলিং স্টেশনে রাতের আঁধারে ড্রামে ৪০০ লিটার ডিজেল, বাড়তি টাকা আদায়ের অভিযোগ কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ছাদ ও বারান্দায় সবজি চাষে বীজ বিতরণ কার্যক্রম দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষিকার্ডসহ কৃষকদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে : সমাজকল্যাণ মন্ত্রী

দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা নাইম হোসেন ও সোহাগ বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আওতাধীন রূপনগর থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ নাইম হোসেন এবং রূপনগর থানার ৭ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ সোহাগ-কে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত মোঃ তানভীর আহম্মেদ খান ইকরাম স্বাক্ষরিত এক দলীয় প্যাডে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,

> “দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা, দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী আচরণ, ব্যক্তিস্বার্থে দলের নাম ব্যবহার, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ড ও গুরুতর অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় উক্ত দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,

“বহিষ্কৃত নেতাদের কোনো প্রকার অপকর্মের দায়দায়িত্ব জাতীয়তাবাদী যুবদল বহন করবে না এবং সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।”

ট্যাগস :
আপডেট সময় ০৫:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
৮৪ বার পড়া হয়েছে