ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

রাজবাড়ীর কালুখালীতে স্থাপিত হচ্ছে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

মিজানুর রহমান

রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাজবাড়ী’।

সম্প্রতি জেলার কালুখালী উপজেলার মালিয়াট এলাকায় নির্ধারিত স্থানে প্রতিষ্ঠানের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

প্রস্তাবিত প্রতিষ্ঠানের জন্য মোট ১৬০.৫৩ শতক জমি নির্ধারণ করা হয়েছে। বোর্ডে জমির খতিয়ান ও দাগ নম্বর উল্লেখ করে জানানো হয়েছে যে, এর মালিকানা বাংলাদেশ সেনাবাহিনীর নামে নিবন্ধিত।

স্থানীয়ভাবে জমি নির্ধারণের পর প্রাথমিক প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

রাজবাড়ীতে আধুনিক ও মানসম্মত শিক্ষা বিস্তারে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা করছেন, এ প্রতিষ্ঠান চালু হলে জেলার শিক্ষার্থীরা শৃঙ্খলাপূর্ণ ও উন্নত শিক্ষার পরিবেশ পাবে এবং রাজবাড়ীর শিক্ষার মান আরও এক ধাপ এগিয়ে যাবে।

ট্যাগস :
আপডেট সময় ০৪:২৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
১২০ বার পড়া হয়েছে