ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

মোহাম্মদপুরে ছাত্রদল নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদকে হাত-পা বাঁধা অবস্থায় মৃত অবস্থায় পাওয়া গেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি রফিক জানান, সকাল ৯টার দিকে কয়েকজন যুবক একটি লাশ নিয়ে আসে। লাশটি ঝুলন্ত (হ্যাংগিং) অবস্থায় ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। তার দুই হাতে দাগের চিহ্নও পাওয়া গেছে। পরে লাশটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ জানান, সাব্বির আহমেদের হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে আমরা দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছাই।

পুলিশ বলছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা,  তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, সাব্বির আহমেদ মোহাম্মদপুর থানা ছাত্রদলের সক্রিয়  ও একনিষ্ঠ কর্মী ছিলেন এবং দলীয় নানা কার্যক্রমে নিয়মিত অংশ নিতেন।

ট্যাগস :
আপডেট সময় ১০:০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
৫৪ বার পড়া হয়েছে