ঢাকা ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব

নবাবেরবাগে চলন্ত বাসে আগুন, তুরাগ নদীতে পলায়নের সময় এক ব্যক্তির মৃত্যু

জাহিদুল আলম

নবাবেরবাগে চলন্ত বাসে আগুন, তুরাগ নদীতে পলায়নের সময় এক ব্যক্তির মৃত্যু,অগ্নিসংযোগে জড়িত সন্দেহে রুদ্র মাহমুদ নাহিয়ান নামে একজনকে আটক করেছে শাহআলী থানা পুলিশ

রাজধানীর নবাবেরবাগ উত্তরপাড়ায় বৃহস্পতিবার রাতে একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের পর তুরাগ নদী দিয়ে পালানোর সময় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার পরপরই শাহআলী থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে রুদ্র মাহমুদ নাহিয়ান নামে এক ব্যক্তিকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে নবাবেরবাগ এলাকায় হঠাৎ করে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে পালানোর সময় এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিলে তিনি আর ফিরে আসেননি।

খবর পেয়ে শাহআলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নদী থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শাহআলী থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, “ঘটনায় জড়িত সন্দেহে রুদ্র মাহমুদ নাহিয়ানকে আটক করা হয়েছে। অগ্নিসংযোগ ও মৃত্যুর ঘটনা তদন্তাধীন রয়েছে।”

পুলিশ বলছে, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ০৫:৪২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
৫৯ বার পড়া হয়েছে