ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি তারেক রহমানের গভীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শ্রদ্ধা নিবেদনকালে তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
তারেক রহমান বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তাদের আদর্শ ও ত্যাগই আমাদের প্রেরণার উৎস। গণতন্ত্র, মানুষের অধিকার ও একটি নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে।”
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার কোনো বিকল্প নেই। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এ সময় মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :
আপডেট সময় ০৫:০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
৬৭ বার পড়া হয়েছে