ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

কোনাবাড়ীতে ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

মো:জাহিদ, (কাশিমপুর) গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাগানবাড়ী এলাকায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত সারে তিনটার দিকে ইয়াসিন এন্টারপ্রাইজ নামের ঝুটের গোডাউনে আগুন লাগে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক সাড়ে তিনটার দিকে বাগানবাড়ী এলাকার ছাপড়া মসজিদ সংলগ্ন ইয়াসিন এন্টারপ্রাইজের একটি ঝুট গোডাউনে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। মোট পাঁচটি ইউনিটের চেষ্টায় প্রায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ইয়াসিন এন্টারপ্রাইজের একটি বড় গোডাউন ও পাশের একটি ছোট গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, “আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ী ও সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। পানি সংকট থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদঘাটনে ফায়ার সার্ভিসের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ট্যাগস :
আপডেট সময় ০৫:১৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
৭১ বার পড়া হয়েছে