ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

মতিঝিল হকার্স ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রেস বিজ্ঞপ্তি
মতিঝিল হকার্স ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে,মতিঝিল হকার্স ইউনিয়ন (গভ. রেজি: নং-১৩৩১)-এর বার্ষিক সাধারণ সভা আজ ১৬ ফেব্রুয়ারি সোমবার গাউছে পাক বিপনী বিতান ভবনের ৮ম তলায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব এস. এম. নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক জনাব মোঃ আবদুল হক। প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আরিফুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় ২০২০–২০২৫ সালের কর্মকাণ্ডের প্রতিবেদন ও বার্ষিক হিসাব অনুমোদন, নির্মাণাধীন ২০ তলা বাণিজ্যিক ভবনের অবশিষ্ট কাজ সম্পাদনে এ. বি. কনস্ট্রাকশনের সঙ্গে চুক্তির অনুমোদন, নোয়াখালী ক্লাবের নিকট ১৮তম তলার বায়নাচুক্তি অনুমোদন, পরবর্তী বার্ষিক নির্বাচন আয়োজন এবং গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে এক প্রাক্তন সদস্যের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া অবশিষ্ট ফ্লোর স্পেস বণ্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ নুরুল ইসলাম খান নাসিম।তিনি শ্রম আইন অনুসরণ করে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সভা আয়োজন এবং হিসাব-নিকাশ অনুমোদনের জন্য ইউনিয়নের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউনিয়নের পক্ষ থেকে সভা সফলভাবে সম্পন্ন হওয়ায় সকল সদস্য ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ট্যাগস :
আপডেট সময় ০৪:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
৪২ বার পড়া হয়েছে