ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

রমজানে অসহায়দের পাশে আমিনুর রহমান শান্ত: মিরপুরে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর মিরপুর থানা শাখার সদস্য সচিব আমিনুর রহমান শান্ত’র উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চলছে।
মিরপুর থানা অন্তর্গত ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রতিদিন অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। আয়োজকরা জানান, রমজান মাসজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রতিদিন নির্ধারিত স্থানে সুশৃঙ্খলভাবে ইফতার বিতরণ করা হচ্ছে।
আমিনুর রহমান শান্ত বলেন, “রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। এ মাসে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই এই ক্ষুদ্র প্রয়াস।”
তিনি আরও জানান, স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে প্রতিদিন ইফতার হিসেবে খিচুড়ি ও অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক কর্মসূচি সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে।

ট্যাগস :
আপডেট সময় ১১:৫৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
৪৬ বার পড়া হয়েছে