ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

দিনাজপুরে ঈদপরবর্তী মতবিনিময় সভায় মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরে ঈদপরবর্তী মতবিনিময় সভায় মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।” নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আইন মেনে চলার বিকল্প নেই “

স্টাফ রিপোর্টার, দিনাজপুর :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো.জাহিদ হোসেন বলেছেন, “আমাদের সবার আগে দেশপ্রেমের প্রত্যয় নিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। একটি সভ্য ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আইন মেনে চলার বিকল্প নেই। কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”

রোববার বিকালে দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাসব্যাপী সিয়াম- সাধনার পর পবিত্র ঈদুল ফিতর পরবর্তী সূধীসমাবেশ ও মতবিনিময় সভায় তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, “দেশে শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি।” বিএনপি’র প্রত্যেক নেতাকর্মীদের দেশের প্রচালিত আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি । দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে হলে সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কারণ আপনাদের বেতন হয় এদেশের মানুষের দেয়া ট্যাক্সের অর্থে। আপনারা জনগণের সেবা সহজ ভাবে করবেন। তবেই জনগণ আপনাদের প্রতি আস্থা রাখতে পারবেন।

সেই সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, তারা যেন জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখেন।

আগামী দিনে সকলকে নিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতায় এলাকায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ বসবাসযোগ্য এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সভায় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি দলীয় নেতাকর্মিগণ ও সর্বস্তরের সুধীজন স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত ছিলেন।

তিনি রোববার তার নির্বাচনী এলাকা দিনাজপুর- ৬ এর চারটি উপজেলায় প্রশাসন ও দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের সুধীজনের সাথে ঈদ পরবর্তী মতবিনিময় সভা করেছেন।

ট্যাগস :
আপডেট সময় ০৮:৪৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
১৩ বার পড়া হয়েছে