ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
যানজট নিরসন ও ঈদে অতিরিক্ত ভাড়া প্রতিরোধে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সচেতনতা কর্মসূচি ১২ নম্বর ওয়ার্ডে তরুণ নেতৃত্বের আলোচনা: কাউন্সিলর পদে লড়তে চান যুবদল নেতা আমিনুর রহমান শান্ত শাহআলীতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা ও বিক্ষোভ মিছিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য রাখছেন রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন রাজবাড়ীর কালুখালীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বৃহত্তর মিরপুরস্থ আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, প্রথম ধাপে ১,২০১ পরিবার উপকৃত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-বেগম খালেদা জিয়া নারী শিক্ষা বিস্তারে যুগান্তকারী ভূমিকা পালন করছেন বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

র‍্যাবের নতুন মহাপরিচালক হলেন ব্যারিস্টার হারুন অর রশিদ

এস এম জীবন

এস এম জীবন :

অতিরিক্ত আইজিপি হারুন অর রশিদকে র‌্যাবের মহাপরিচালক হিসাবে নিয়োগ দিয়েছেন বর্তমান সরকার   বুধবার (২৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। অপর এক আদেশে বর্তমান ডিজি খুরশীদ হোসেনকে অবসর দেয়া হয়েছে। র‍্যাবের নতুন মহাপরিচালক হারুন অর রশিদের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মোল্লাকান্দি গ্রামে। বর্তমানে তিনি পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত আইজিপি (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) পদে কর্মরত রয়েছেন।

এর আগে তিনি পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে ছিলেন। ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগ থেকে এমএসসি সম্পন্ন করেন হারুন অর রশিদ। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ২০০৯ সালে এলএলবি এবং ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। হারুন অর রশীদের বাবা আহম্মেদ আলী ছিলেন একজন ব্যবসায়ী। ৭ ভাই-বোনের মধ্যে তিনি ষষ্ঠ। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে হারুন অর রশিদ কর্মজীবন শুরু করেন। পুলিশ সদরদপ্তরে ডিআইজি লজিস্টিক হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৯ সালের ডিসেম্বর ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হন।

কর্মজীবনে পুলিশি সেবা আধুনিকায়ন যেমন- অনলাইন জিডি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, বিডি পুলিশ হেল্প লাইন এবং সিআইএমএস-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার হারুন অর রশিদ। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি থাকাকালীন হারুন অর রশিদ ২০১৯-২০২০ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার পান। তিনি বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম পান।

ট্যাগস :
আপডেট সময় ০৭:১৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
২২৬ বার পড়া হয়েছে