ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

তেপ্পান্ন জন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

মাসউদ রানা

রংপুর বিভাগের ১৮ টি উপজেলার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ও চতুর্থ পর্যায়ে ৫৩ জন নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানগনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুলাই) সকাল ১০ টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. জাকির হোসেন। এ সময় রংপুর বিভাগের স্থানীয় সরকারের পরিচালক (যুগ্ম সচিব)আবু জাফরের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রংপুর রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদোন্নতিপ্রাপ্ত )মো. আব্দুল বাতেন বিপিএম (বার) পিপিএম, রংপুরের জেলা প্রশাসক মো. মোবাশ্বের হাসান প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৯ জুন তৃতীয় পর্যায় এবং ৫ জূন চতুর্থ পর্যায় রংপুর বিভাগের দিনাজপুর জেলার- ফুলবাড়ী , পার্বতীপুর, নবাবগঞ্জ, চিরিরবন্দর, খানসামা, দিনাজপুর সদর উপজেলা , ঠাকুরগাঁ জেলার- পীরগঞ্জ উপজেলা, নীলফামারী সদর উপজেলা, লালমনিরহাট সদর উপজেলা, রংপুর জেলার-রংপুর সদর, গংগাচড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ উপজেলা,
কুড়িগ্রাম জেলার-ফুলবাড়ী, ভুরুঙ্গামারী, নাগেশ্বরী উপজেলা,গাইবান্ধা জেলার-সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ সহ ১৮ টি উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা চেয়ারম্যান পদে১৮ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৮জন , মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন সর্বমোট ৫৪ জন নির্বাচিত হন। এদের মধ্যে ৫৩ জন শপথ গ্রহণ করেন। তার মধ্যে নির্বাচন ট্রাইবুনাল ও রংপুর যুগ্ম জেলা জজ ১ম আদালত রংপুরের গংগাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের শপথ গ্রহণে ২২ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ প্রদান করেন।

ট্যাগস :
আপডেট সময় ০৫:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
১৫৩ বার পড়া হয়েছে