ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের “মানুষটিকে দেখ” চিকিৎসা সেবায় অরবিন্দ শিশু হাসপাতালের ভূমিকা অনন্য : সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র শেরে বাংলা নগর থানা কমিটি অনুমোদন ও ছাদ কৃষিতে উৎসাহ সৃষ্টির জন্য বীজ বিতরণ ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক

সংবাদ উপস্থাপক সাফিনা আহমেদ তরীর রহস্যময় মৃত্যু

শিব-বি শিহাব

সাবেক টেলিভিশন সংবাদ উপস্থাপক ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা সাফিনা আহমেদ তরীকে (প্রায় ৩৫) রাজধানীর নিউ ইস্কাটনে নিজ বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তরীর মা জানান, বিকেলের দিকে হঠাৎ তার রুমে ঢুকে মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।

তরী পেশাগত জীবনে চ্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে গণমাধ্যম ছেড়ে ব্র্যাক ব্যাংকে যোগ দেন তিনি।

ঘটনার বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, “মরদেহের সুরতহাল শেষে আমরা কিছু অস্বাভাবিক আলামত পেয়েছি। বিশেষ করে তার নাক দিয়ে সাদা ফেনা বের হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস :
আপডেট সময় ০২:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
১২৮ বার পড়া হয়েছে