ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের “মানুষটিকে দেখ” চিকিৎসা সেবায় অরবিন্দ শিশু হাসপাতালের ভূমিকা অনন্য : সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র শেরে বাংলা নগর থানা কমিটি অনুমোদন ও ছাদ কৃষিতে উৎসাহ সৃষ্টির জন্য বীজ বিতরণ ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক

মিরপুরে ভাড়াটিয়ার ওপর বাড়িওয়ালার হামলার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক

রাজধানী মিরপুরের শাহ আলী থানাধীন গুদারাঘাট এলাকায় ভাড়া সংক্রান্ত বিরোধ এবং ব্যক্তিগত ইস্যুকে কেন্দ্র করে এক ভাড়াটিয়াকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বাড়িওয়ালার বিরুদ্ধে।

ভুক্তভোগীর দাবি, ভাড়া নিয়ে কোন জটিলতা না থাকলেও বাড়িওয়ালা তার ওপর ক্ষিপ্ত ছিলেন। এরই মধ্যে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে তার স্ত্রীর একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে পারিবারিকভাবে তারা সংকটে ছিলেন।

এ ইস্যুকে কেন্দ্র করে বাড়িওয়ালা তার স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এক পর্যায়ে বাড়িওয়ালা ও তার সহযোগীরা মিলে ভুক্তোভোগী মামুন মৃধা তার স্ত্রী নাসিমা বেগম ও মো:মোশারফের ওপর শারীরিকভাবে হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন এবং তাদের হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

সরেজমিনে গেলে স্থানীয়রা অভিযোগ করে বলেন (২৭/০৬/২৫) সন্ধ্যা সাতটার দিকে এলাকার ভূমিদস্যু শমসেরের মেয়ের জামাই জাফর এবং তার সাথে আরো তিনজন একত্রে ভুক্তভোগীদের মারধর করে। আমরা শুধু জাফর কে চিনি বাকিদের চিনি না।

ভাড়াটিয়ারা দীর্ঘদিন এখানে বসবাস করে আসছে ভাড়া নয় তবে ব্যক্তিগত এবং রাজনৈতিক ইস্যুকে পুঁজি করে এমন হামলা অমানবিক এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে অভিযুক্তরা ঘটনা স্থলে না থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়-পুলিশ ঘটনাটির বিষয়ে অবগত হয়েছে এবং একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি আরো জানায় অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপডেট সময় ০৭:৩৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
১১১ বার পড়া হয়েছে