ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, ভিআইপি প্রটোকল ছাড়া সাধারণ সিগন্যাল মেনে চলায় রাজধানীতে যানবাহনের গতি বেড়েছে: অতিরিক্ত প্রেস সচিব রমজানজুড়ে ইফতার বিতরণ: মিরপুরে প্রশংসায় ভাসছেন আমিনুর রহমান শান্ত জাতীয় প্রেসক্লাবে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিরামপুরে সেটেলমেন্ট কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া রেকর্ড দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদে চিফ হুইপসহ ছয় হুইপ নিয়োগ ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ পদে নিয়োগ সম্পন্ন হয়েছে উল্লাপাড়ায় সংরক্ষিত নারী আসনের গণদাবি জোরালো দলীয় গতিশীলতা ও জনউন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যাশা প্যারিস খাল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক: বর্ষার আগেই খনন–পরিষ্কারে জোর, দখলমুক্তে আইনগত পদক্ষেপের ঘোষণা কালুখালীতে নবাব ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত মিরপুরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত যুবদল নেতা আমিনুর রহমান শান্তর ইফতার কর্মসূচির ১১তম দিনেও সুশৃঙ্খল আয়োজন

ফুলবাড়ী পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

মাসউদ রানা

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৫-২০২৬অর্থ বছরের ৬১কোটি ৪ লাখ ২৩ হাজার ৫১৮টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

এ বাজেটে ২০২৫-’২৬ অর্থ বছরে উন্নয়ন, পানি ও রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৬০ কোটি ৭৪ লাখ ২৭ হাজার ১৫০ টাকা, এ খাতে ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৫৭২ টাকা ।

সোমবার (৩০জুন) দুপুরে ফুলবাড়ী পৌরসভা মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মো. ইসাহাক আলী ।

প্রস্তাবিত বাজেটে পৌর এলাকায় অবকাঠামো নির্মাণসহ ডাম্পিংগ্রাউন্ড, রাস্তা, ব্রিজ, কালভার্ট, ড্রেন, বৃক্ষরোপন কর্মসূচীকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী’র সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলহাজ মো. লুৎফুল হুদা চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.মশিউর রহমান, থানার অফিসার ইনচার্জ মো. এ কে এম খন্দকার মুহিব্বুল, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সাহাজুল ইসলাম, জামাতে ইসলামীর পৌর আমির মাও. জয়নুল আবেদীন, জামাত নেতা মো. মনজুরুল কাদের, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এম এ কাইয়ুম, পৌর যুবদল ও ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মো. মানিক মন্ডল প্রমূখ। এ সময় পৌরসভার পদস্থ কর্মকর্তা-কর্মচারি , সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়ীক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকলের সর্বসম্মতিক্রমে প্রস্তাবিত এ বাজেট অনুমোদন হয়।

সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক মো. ইসাহাক আলী বলেন, প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়ন হলে এই পৌরসভা সুপ্রতিষ্ঠিত পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা পাবে পাশাপাশি নাগরিক জীবনের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে।
তিনি পৌর প্রশাসক হিসেবে ফুলবাড়ী পৌরসভাকে বাসযোগ্য করতে গ্রিন ও ক্লিন নগরায়নের পরিকল্পনা গ্রহণ করেন।
পৌরসভার আয় বৃদ্ধির পরামর্শে আলোচকবৃন্দ বলেন, পৌর এলাকায় অনুমোদনহীন প্লানবহির্ভূত অসংখ্য ভবন ও মার্কেট নির্মিত হচ্ছে। এতে পৌরসভা আয় বঞ্চিত হচ্ছে। অথচ পৌরসভার স্টাফরা বকেয়া বেতনের কারণে মানবেতর জীবন যাপন করছে। এ সময় ব্যক্তিগত পর্যায়ে হোল্ডিং ট্যাক্সের বিষয়ে বৈষম্যের কথাও তুলে ধরেন বক্তারা ।

ট্যাগস :
আপডেট সময় ০৭:১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
১৯১ বার পড়া হয়েছে