ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান

শ্রীনগর রেজিস্ট্রি অফিসের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে ছাই দলিল লেখকদের অফিস কক্ষ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

শ্রীনগর রেজিস্ট্রি অফিসের সামনে অবস্থিত দলিল লেখার কাঠ ও টিন দিয়ে নির্মিত প্রায় ২০টি কক্ষ ও দোকান আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।শনিবার রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে শ্রীনগর ফায়ার স্টেশন ছাড়াও পার্শ্ববর্তী আরও ৩টি ইউনিট সম্মিলিতভাবে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যায়।

ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লক্ষ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যদিও এই সংখ্যা আরও কম-বেশি হতে পারে।
প্রায় প্রতিটি দোকানেই দলিল লেখার পাশাপাশি অন্যান্য দোকান যেমন মুদি, টি-স্টল, খাবার হোটেল, ফটোকপি, ভ্যারাইটিজসহ বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালিত হতো। একটি দোকানে একাধিক দলিল লেখক কাজ করতেন, ফলে ক্ষতিগ্রস্তদের সংখ্যা নির্ধারণে সময় লাগছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন,এটা আমাদের রুটিরুজির জায়গা ছিল। সবকিছু পুড়ে গেছে। সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানাচ্ছি।
আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায় নাই।
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে।

ট্যাগস :
আপডেট সময় ১২:০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
১৬২ বার পড়া হয়েছে