ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজবাড়ীর কালুখালীর কৃতি সন্তান নাজমুল হাসান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন: পরিকল্পিত নাশকতার অভিযোগে ৩ জন গ্রেপ্তার, নিখোঁজ ৮৩ ল্যাপটপ মিরপুর চিড়িয়াখানা রোডে মাদকের দৌরাত্ম্য: প্রকাশ্যে কেনাবেচার অভিযোগ, কঠোর অভিযানের দাবি পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের “মানুষটিকে দেখ” চিকিৎসা সেবায় অরবিন্দ শিশু হাসপাতালের ভূমিকা অনন্য : সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র শেরে বাংলা নগর থানা কমিটি অনুমোদন ও ছাদ কৃষিতে উৎসাহ সৃষ্টির জন্য বীজ বিতরণ ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

লোহাগড়া বাজারে সরকারি সড়ক দখল করে তিনতলা ভবন নির্মাণ, চরম দুর্ভোগে পথচারীরা

বিশেষ প্রতিবেদক

নড়াইলের লোহাগড়া পৌর শহরের ঐতিহ্যবাহী লোহাগড়া বাজারে সরকারি সড়ক দখল করে তিনতলা স্থায়ী ভবন নির্মাণের অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত শিক্ষক সরদার গোলাম মোস্তফার বিরুদ্ধে।

সরেজমিনে দেখা যায়, ফয়েজ মোড় থেকে পূর্ব দিকে ডান পাশে নির্মিত এ ভবনের কারণে প্রতিদিন হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারি ম্যাপ অনুযায়ী সড়কটির প্রস্থ ২৯ ফুট হলেও ভবন নির্মাণের কারণে প্রায় ৫-৬ ফুট জায়গা সংকুচিত হয়ে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, সরকারি সড়ক দখল করে ভবন নির্মাণ শুধু সাধারণ মানুষের চলাচল ব্যাহত করছে না, অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতিতেও বড় ধরনের বিপদের আশঙ্কা তৈরি করছে। তারা অবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভবন মালিকের ছেলে কৌশিক আহমেদ দাবি করেন, “পাঁচ বছর আগে লোহাগড়া পৌরসভার সার্ভেয়ার আমাদের জায়গা বুঝিয়ে দিয়েছিলেন। আমরা সেই অনুযায়ী ভবন নির্মাণ করছি।”

অন্যদিকে লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজু আহমেদ বাপ্পি বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা আগে অবগত ছিলাম না। খোঁজখবর নিয়ে এবং পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বাজারের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ প্রসঙ্গে লোহাগড়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র জানান, “আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সড়ক উন্মুক্ত করার জোর দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপডেট সময় ০২:১৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
৮৩ বার পড়া হয়েছে