ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রথমবারের মতো দুই আসনে বিজয়ী বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী আটক জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ২৫৭টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ উল্লাপাড়ায় এম. আকবর আলী’র শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল ঢাকা–১৭ আসনে নির্বাচনী প্রচারণায়  কড়াইল বস্তিতে ধানের শীষের পক্ষে ৯৯ ভাগ ভোটের আশা শাজাহানের সংসদ নির্বাচন: দূরপাল্লার যানবাহন চলাচলের বিষয়ে যা জানা গেল মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মিছিল ও পথসভায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ বহু দিন পর নানি বাড়ী এসে উন্নয়ন করতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান মিরপুরে তারেক রহমানের আগমন ৮ ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে জনসমাবেশে ভোটের আহ্বান ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি পেলেন আওলাদ হোসেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ

রাজবাড়ী পাংশাতে “Digital Skills Training for Students” কর্মসূচির সমাপনী অনুষ্ঠান

এ বি সিদ্দিক (বাবু মোল্লা)

রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ ও মনোয়ারা কুতুবউদ্দিন কম্পিউটার একাডেমিতে বৃহস্পতিবার “Digital Skills Training for Students” কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের EDGE প্রকল্প স্পন্সর করে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আধুনিক ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাংশা সরকারি কলেজের প্রিন্সিপাল মোঃ আইয়ুব আলী সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ কে এম মনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের আইসিটি বিভাগের প্রধান মোঃ মামুন উর রশিদ জোয়ার্দার।

এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষক ড. মোঃ জসিম উদ্দিন (কো-অর্ডিনেটর), প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রফেসর ড. মুহাঃ শরিফুল ইসলাম, প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন (চেয়ারম্যান, আইসিটি বিভাগ, ইবি) এবং খন্দকার তাকদীর আহমেদ উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এ ধরনের প্রশিক্ষণ তরুণ প্রজন্মকে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে এবং “ইন্টেলিজেন্ট বাংলাদেশ” গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় ব্যাচ নং ১৭০-এর প্রশিক্ষণার্থী আনোয়ারুল ইসলাম সর্বপ্রথম সার্টিফিকেট গ্রহণ করেন।

ট্যাগস :
আপডেট সময় ০৭:৩৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
৮৭ বার পড়া হয়েছে