ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

চাঁদাবাজ, সন্ত্রাস ও অপরাধীদের আতঙ্ক মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান

ফয়জুল্লাহ স্বাধীন

মিরপুরের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে তার কঠোর অবস্থান ইতোমধ্যে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। অপরাধীরা আজ মিরপুর মডেল থানার নাম শুনলেই কাঁপে, আর সাধারণ মানুষ পায় স্বস্তির নিঃশ্বাস।

ওসি সাজ্জাদ রোমানের নেতৃত্বে মিরপুরে একের পর এক অভিযান চালিয়ে ধরা হয়েছে চিহ্নিত অপরাধী ও মাদক ব্যবসায়ী। নানা অপরাধের সঙ্গে জড়িত অসংখ্য চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি পশ্চিম মনিপুর এলাকায় চাঁদাবাজি মামলায় ছাত্রনেতা সহ চারজনকে গ্রেফতারের ঘটনাও তার নেতৃত্বে পরিচালিত অভিযানের ফল।

একটা সময় ছিল যখন মিরপুর মডেল থানাধীন এলাকার আবাসিক হোটেল গুলো প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকতো,ওসির নেতৃত্বে নিয়মিত অভিযানে এখন হোটেল গুলো প্রায় স্বচ্ছ।

এছাড়াও এলাকায় বিএনপির প্রভাবশালী নেতাদের আস্থাভাজন কর্মী চিহ্নিত চাঁদাবাজদের চাঁদাবাজির মামলায় চালান দিয়েও প্রশংসা কুড়িয়েছেন এলাকায়।

নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তিনি জনবান্ধব পুলিশিং ব্যবস্থাও চালু করেছেন। সাধারণ মানুষ থানায় এসে এখন কোনো ভয় বা সংকোচ না করেই অভিযোগ জানাতে পারেন। ওসি রোমান সব সময় চেষ্টা করেন, থানায় আগত প্রতিটি নাগরিক যেন সুবিচার পায় এবং পুলিশি সেবার যথাযথ সুবিধা ভোগ করতে পারে।

মিরপুরের মানুষ মনে করেন—এমন কর্মকর্তা থাকলে অপরাধীদের জায়গা হবে কেবল জেলে, আর মিরপুর হবে শান্তির অঞ্চল।

স্থানীয়দের মতে, সাজ্জাদ রোমানের মতো সৎ ও সাহসী কর্মকর্তার নেতৃত্বে জুলাই-আগস্ট আন্দোলন পরবর্তীতে মিরপুর এখন অনেক বেশি নিরাপদ।

সত্যিকার অর্থেই—চাঁদাবাজ,সন্ত্রাস ও অপরাধীদের জন্য আতঙ্ক, আর জনগণের জন্য আস্থার প্রতীক হয়ে উঠেছেন ওসি সাজ্জাদ রোমান।

ট্যাগস :
আপডেট সময় ০১:৩৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
৯২ বার পড়া হয়েছে