ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র শেরে বাংলা নগর থানা কমিটি অনুমোদন ও ছাদ কৃষিতে উৎসাহ সৃষ্টির জন্য বীজ বিতরণ ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে

ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

দারুসসালাম থানাধীন ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে আজ দুপুরে হামলা, ভাংচুর এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনটি আয়োজন করেন ইউরোপিয়ান ইউনিভার্সিটির ছাত্রদলের সভাপতি প্রার্থী শামীম আহমেদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচি শুরু হয় দুপুর ১টা ৩০ মিনিটে এবং শান্তিপূর্ণভাবে শেষ হয় ১টা ৫৫ মিনিটে।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আনুমানিক ৪০-৫০ জন।

এদের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষার্থীরা হলেন শামীম, এনায়েত, আজমি, রিয়া, জোবাইদা, রাকিব, আল আমিন।

উল্লেখ্য, সম্প্রতি ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে হামলা ও ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই প্রেক্ষিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ট্যাগস :
আপডেট সময় ১২:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
১০৫ বার পড়া হয়েছে