ঢাকা ১০:৪২ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে ব্লেট দিয়ে গলা কেটে সাবেক স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগ দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ লোহাগড়ায় ডিবি কর্তৃক ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১ সাংবাদিক কে হত্যা করে নদীতে লাশ ফেলে দেওয়ার হুমকি কোটি টাকা নিয়ে লাপাত্তা আবাসন ব্যবসায়ী হায়দার আলীর সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফার্মেসী ব্যবসায়ীসহ দুইজনকে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা পাংশায় ‘ফাল্গুনের অগ্নিশিখা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন আফরোজা পারভীন প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের প্রত্যয় রাজধানীর মিরপুরের পল্লবীতে এনএসআই’র অভিযান: অবৈধভাবে অকটেন গুদামজাতের অপরাধে আটক ১ কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

শ্যামলীতে লিফট ঘটনার জেরে হাসপাতালের ভেতরে উত্তেজনা,বিএনপি নেতার বিরুদ্ধে অরাজকতার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শ্যামলীতে অবস্থিত ডক্টরস কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে লিফট সংক্রান্ত তুচ্ছ ঘটনা থেকে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, মোহাম্মদপুর থানাধীন ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ইমন মুন্সী দলবল নিয়ে হাসপাতালে প্রবেশ করে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করেন এবং পরিস্থিতি অস্থিতিশীল করে তোলেন।

গত ২৩ জুলাইয়ের প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা যায়, ইমন একটি দলবলসহ হাসপাতালে এসে উচ্চস্বরে কথা বলেন ও উত্তেজনা ছড়ান। এক পর্যায়ে তাকে কোমরের পেছনে কিছু একটা রাখতেও দেখা যায়, যা উপস্থিত লোকদের মাঝে ভীতি সৃষ্টি করে।

তথ্যানুসন্ধানে জানা যায়, এক নারী লিফটে উঠার সময় ইমনের স্ত্রীর সাথে অনিচ্ছাকৃতভাবে স্পর্শ হয় অতঃপর তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান। কিন্তু ইমন তাতে শান্ত না হয়ে আরও উত্তপ্ত হন এবং ঐ মহিলাকে হুমকি দিতে থাকেন বলে অভিযোগ উঠে। বর্তমানে ঐ নারী চরম আতঙ্কে রয়েছেন।

এছাড়াও অভিযোগ রয়েছে, উত্তেজনার সময় ইমনের সঙ্গে আসা লোকজন হাসপাতালের এক কর্মীর ওপর শারীরিকভাবে আক্রমণ করে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটিকে সুসংগঠিত ও শৃঙ্খলিতভাবে পরিচালনা করছেন, কিন্তু দলের নাম ব্যবহার করে ইমনের মতো ব্যক্তি দল ও নেতৃত্বর সুনাম ক্ষুণ্ন করছে।”

এই বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইমন মুন্সী বলেন, “ঘটনার সময় আমার একজন লোক অসৌজন্যমূলক আচরণ করলে আমি তাকেই শাসন করেছি। কিন্তু একটি মহল রাজনৈতিকভাবে আমাকে ছোট করতে চায়, তাই এসব ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে।” এছাড়া তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আমি মানহানির মামলা করবো।”

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে ইমন মুন্সীর বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপডেট সময় ১১:২৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
১৫৫ বার পড়া হয়েছে