ঢাকা ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চিকিৎসা সেবায় অরবিন্দ শিশু হাসপাতালের ভূমিকা অনন্য : সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র শেরে বাংলা নগর থানা কমিটি অনুমোদন ও ছাদ কৃষিতে উৎসাহ সৃষ্টির জন্য বীজ বিতরণ ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

জনগণের ইচ্ছাতেই দায়িত্বভার গ্রহণ করেছি, কোন ইচ্ছা নেই সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশের -প্রধান উপদেষ্টা 

নাগরিককন্ঠ ডেক্স

জনগণের ইচ্ছাতেই দায়িত্বভার গ্রহণ করেছি, কোন ইচ্ছা নেই সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশের -প্রধান উপদেষ্টা 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সক্রিয় রাজনীতিতে প্রবেশের কোনো ইচ্ছা আমার নেই। এমনকি ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার কোনো সম্ভাবনা নেই।

মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। গত শুক্রবার (১৫ আগস্ট) বার্তা সংস্থাটির অনলাইন ভার্সনে এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে বলেন, জনগণের ইচ্ছাতেই প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছি। নির্ধারিত সময়ে সংস্কার এজেন্ডা বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। মূলত জুলাই অভ্যুত্থানের উত্তাল সময় পার হওয়ার পর শান্তি পুনঃস্থাপন এবং দেশ পুনর্গঠনেই বেশি মনোযোগী সরকার। এ সময় চলতি মাসের শেষদিকে ঐকমত্য কমিশনের রিপোর্ট প্রকাশ করা হতে পারে বলেও আভাস দেন তিনি।

তিনি আরও বলেন, আসিয়ান সভাপতি হিসেবে আন্তর্জাতিক মহলে রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রভাব বিস্তারে সক্ষম মালয়েশিয়া। দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট মোকাবেলায় দেশটিকে পাশে চাই।

প্রসঙ্গত, গত ১১ আগস্ট তিনদিনের সফরে মালয়েশিয়া যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এই সফরে ৫টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়।

ট্যাগস :
আপডেট সময় ১০:৫৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
৯১ বার পড়া হয়েছে