ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চিকিৎসা সেবায় অরবিন্দ শিশু হাসপাতালের ভূমিকা অনন্য : সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র শেরে বাংলা নগর থানা কমিটি অনুমোদন ও ছাদ কৃষিতে উৎসাহ সৃষ্টির জন্য বীজ বিতরণ ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

মিরপুরে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে ওহিদুল ইসলাম সুমন সহ ছয় নেতা কর্মী আটক

মিরপুর প্রতিনিধি

মিরপুরে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে ওহিদুল ইসলাম সুমন সহ ছয় নেতা কর্মী আটক করছে মিরপুর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো: ১। পাবনা জেলার সুজানগর পৌর যুবলীগের সভাপতি ও সুজানগর উপজেলা ছাত্রলীগের ভাইস চেয়ারম্যান মো. জুয়েল রানা (৩৫) ২। চট্টগ্রাম মহানগরের এজিএস ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী আল নমান সাইফ (২৯) ৩। চট্টগ্রাম জেলা যুবলীগের সক্রিয় কর্মী মো.জুলহাস (২৬) ৪। ছাত্রলীগের সক্রিয় কর্মী ইমন হোসেন খান মানিক (২৫) ৫। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. সাগর হোসেন (২৭) ৬। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. ওহিদুল ইসলাম সুমন (৩৩)।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২:১০ ঘটিকায় মিরপুর মডেল থানা পুলিশ মিরপুর হার্ট ফাউন্ডেশনের সামনে অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কয়েকজন সদস্য মুখে মাস্ক পরে মিরপুর মডেল থানাধীন পাইকপাড়া ডি-টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে পাকা রাস্তায় জড়ো হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে এবং সরকারবিরোধী স্লোগান দিচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ ২:৪৫ মিনিটে পাইকপাড়া জি-টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পাওয়া মাত্র এজাহারনামীয় আসামিসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং নিষিদ্ধ সংগঠনের অজ্ঞাতনামা ৩০-৪০ জন সদস্য মুখে মাস্ক পরে সরকারবিরোধী স্লোগান দিতে দিতে পালাতে শুরু করে। এই সময় ঘটনাস্থল থেকে ৬ জন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয় এবং অন্যরা কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় মিরপুর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ০৯:৪৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
৭২ বার পড়া হয়েছে