ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

উল্লাপাড়ায় ধানের শীষের কান্ডারী এম আকবর আলীর জনসভায় জনতার ঢল

আবুল কালাম আজাদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উল্লাপাড়া বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ মোড়ে জড়ো হন।

উল্লাপাড়া বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জনাব এম আকবর আলীর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা বিজ্ঞান মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাস্থল জনসমুদ্রে পরিণত হয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ঢলে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়ার গণমানুষের নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী।

আরো উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র বেলাল হোসেন,
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার,সাবেক যুগ্ম আহ্বায়ক ও পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিস্টার,সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মানু,উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সন্টুসহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপডেট সময় ০৭:৫৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
১২০ বার পড়া হয়েছে