ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের “মানুষটিকে দেখ” চিকিৎসা সেবায় অরবিন্দ শিশু হাসপাতালের ভূমিকা অনন্য : সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র শেরে বাংলা নগর থানা কমিটি অনুমোদন ও ছাদ কৃষিতে উৎসাহ সৃষ্টির জন্য বীজ বিতরণ ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক

শহীদ বুদ্ধিজীবী দিবসে শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধাঞ্জলি

মনির হোসেন

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ এবং সদস্য সচিব মহসিন সিদ্দিকীর দিকনির্দেশনায় শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আজ সকালে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে নেতৃবৃন্দ বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতির ইতিহাসের সবচেয়ে বেদনাবিধুর অধ্যায়। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের প্রাক্কালে স্বাধীনতাবিরোধী শক্তি পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দলনেতা মোতালেব হোসেন, বিশাল শেখ উজ্জ্বলসহ থানা স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরা।

বক্তব্যে  আরও বলেন,শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। তাঁদের আদর্শ ও চেতনা ধারণ করেই দেশ ও গণতন্ত্র রক্ষায় স্বেচ্ছাসেবক দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শেষে শহীদ বুদ্ধিজীবীসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

ট্যাগস :
আপডেট সময় ১০:০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
৯২ বার পড়া হয়েছে