ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত মানবিক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন নির্বাচনী এলাকায় সফরে এসে রোগিদের সেবা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মিরপুরে যুবনেতা বাবুল মোল্লার উদ্যোগে ইফতার মাহফিল, প্রয়াত জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য’র সাথে কালুখালী উপজেলায় কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বনানী সামরিক কবরস্থানে পিলখানা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মিরপুরে মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন, যুবদল নেতা আমিনুর রহমান শান্তর উদ্যোগে প্রশংসার জোয়ার চড়াই–উতরাই পেরিয়ে পুলিশের শীর্ষে: এপিবিএন প্রধান মো. আলী হোসেন ফকির নতুন আইজিপি মুকুলে সোনালি স্বপ্ন: রাজশাহীতে বাম্পার আম ফলনের আভাস বাংলাদেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর নিয়োগ, বিভিন্ন মহলের অভিনন্দন ডিএনসিসির নবনিযুক্ত প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে মিরপুর থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা

স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির বাবুর মৃত্যুতে শোকের ছায়া, আজ নয়াপল্টনে প্রথম জানাজা

নিজস্ব প্রতিবেদক

স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির বাবুর মৃত্যুতে শোকের ছায়া, আজ নয়াপল্টনে প্রথম জানাজা

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির বাবুর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। দলীয় সহকর্মী, শুভানুধ্যায়ী ও ভক্তবৃন্দ তার ত্যাগী নেতৃত্ব, রাজপথের সংগ্রাম এবং নেতাকর্মীদের প্রতি স্নেহময় আচরণ স্মরণ করে আবেগঘন বার্তা প্রকাশ করছেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক পোস্টে নেতাকর্মীরা লিখেছেন “আওয়ামী রিজিমের দুঃসময়ে রাজপথ ও কারাগারে দিন পার করে দলের নেতৃত্ব দিয়েছেন। আপনার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য আন্দোলন-সংগ্রামের স্মৃতি। গতরাতে আপনাকে এভাবে হারাতে হলো এটা বিশ্বাস করা কঠিন।”

দলীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বাদ জোহর নয়াপল্টন কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ের সামনে আজিজুর রহমান মোসাব্বির বাবুর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

মোসাব্বির বাবু ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সহযোদ্ধাদের মতে, তিনি ছিলেন সাহসী, আপসহীন এবং কর্মীবান্ধব নেতা। বিশেষ করে আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে রাজপথে তার সরব উপস্থিতি নেতাকর্মীদের অনুপ্রেরণা জুগিয়েছে।

আব্দুল কাদির ভুইয়া জুয়েল ভাইয়ের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে পরিচিত মোসাব্বির বাবুকে স্মরণ করে এক শোকবার্তায় লেখা হয় “আপনার স্নেহভরা আদর সারাজীবন মনে থাকবে। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”

তার মৃত্যুতে দলের বিভিন্ন ইউনিটে শোকসভা ও দোয়া মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছে। একই সঙ্গে নেতৃবৃন্দ তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপডেট সময় ০৬:১৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
৩৩ বার পড়া হয়েছে