ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের “মানুষটিকে দেখ” চিকিৎসা সেবায় অরবিন্দ শিশু হাসপাতালের ভূমিকা অনন্য : সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র শেরে বাংলা নগর থানা কমিটি অনুমোদন ও ছাদ কৃষিতে উৎসাহ সৃষ্টির জন্য বীজ বিতরণ ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক

সিলেটে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ‘মুশরিকদের’ বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান

সিলেট প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে একটি চিহ্নিত গোষ্ঠী যাদের তিনি ‘মুশফিকরা’ বলে উল্লেখ করেন বিভ্রান্তি ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়াতে পারে। এ বিষয়ে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সিলেটে আয়োজিত নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, এটি তার প্রথম দেশে আসার পরে প্রথম নির্বাচনী জনসভা। তিনি বলেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এই নির্বাচনের মূল লক্ষ্য। তবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা কৌশলে অপচেষ্টা চালানো হতে পারে। এসব অপচেষ্টা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন চায়। কোনো ধরনের উসকানি বা বিভ্রান্তিতে পা না দিয়ে আইনসম্মত ও ধৈর্যশীল অবস্থান বজায় রাখার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, জনগণের শক্তিই বিএনপির মূল ভরসা। জনগণের প্রত্যাশা ও অধিকার রক্ষায় বিএনপি মাঠে রয়েছে এবং থাকবে। তিনি আশা প্রকাশ করেন, সিলেটসহ সারা দেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের মতামত নির্ভয়ে প্রকাশ করতে পারবে।
উক্ত সভায় সিলেট অঞ্চলের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই তারেক রহমানের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপডেট সময় ১১:৪১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
৫৪ বার পড়া হয়েছে