ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চিকিৎসা সেবায় অরবিন্দ শিশু হাসপাতালের ভূমিকা অনন্য : সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র শেরে বাংলা নগর থানা কমিটি অনুমোদন ও ছাদ কৃষিতে উৎসাহ সৃষ্টির জন্য বীজ বিতরণ ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

বিরামপুরে যৌথ অভিযানে পাঁচ প্রতিষ্ঠানে ২৮,৫০০ টাকা জরিমানা

মাাসউদ রানা

পবিত্র মাহে রমাদান উপলক্ষে ক্রেতাদের স্বার্থ সুরক্ষা ও বাজার শৃঙ্খলা নিশ্চিত করতে জেলার বিরামপুর পৌরশহরে বাজার তদারকি অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও আদায় করেছে উপজেলা প্রশাসন ও ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমন্বিতভাবে অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো.বোরহান উদ্দিন।

বুধবার সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত দিনাজপুর জেলার বিরামপুর পৌরশহরে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা গৌতম কুমার সাহা, আন্তর্জাতিক ভোক্তা-অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব’র প্রতিনিধি মাসউদ রানা, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো.ইসমাইল হোসেন,দিনাজপুর ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. এরশাদ আলী সঙ্গে ছিলেন।

অভিযান চলাকালে ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন,২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ২৮ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অনিরাপদ প্রক্রিয়ায় সেমাই তৈরি এবং ‘ঘীয়ে ভাজা সেমাই’ মোড়কে এই মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রতারিত করার অপরাধে সৌখিন সেমাই কারখানায় ৪৩ ও ৪৪ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সে সঙ্গে ৩ শতাধিক প্যাকেট সেমাইয়ের মোড়ক জব্দ করা হয়।একই সঙ্গে সৌখিন হোটেলের অনিয়মের বিষয়েও মালিককে সতর্ক করা হয়।

এছাড়া শান্তির মোড়ে কিরণ সেমাই কারখানায় সীটের পরিবর্তে ঢেউটিনে গরম সেমাই রাখার দায়ে ৪৩ ধারায় ৫ হাজার টাকা, একই ধারায় ঢাকা মোড়ের নিরিবিলি হোটেল এন্ড রেস্তোরাঁয় ১হাজার , ক্লাসিক হোটেল এন্ড রেস্তোরায় ৪২ধারার অপরাধে ২হাজার ও আরমান ফল ভান্ডারে ফল ও খেজুরের মূল্য তালিকা প্রদর্শন না করায় সচেতনতামূলক ৫শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ক্লাসিক হোটেলে গরুর চামড়ায় ব্যবহৃত লবণ পাওয়ায় তা নষ্ট করে দেয়া হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বিরামপুর থানা পুলিশ।

এই বাজার তদারকি অভিযানে আইন মেনে ক্রেতাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা এ সময় ভোক্তা স্বার্থ সুরক্ষায় দৃঢ় অবস্থানের বার্তা দেন।

ট্যাগস :
আপডেট সময় ০৪:৩৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৩৬ বার পড়া হয়েছে