ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান

সংবাদ প্রকাশের জেরে উল্লাপাড়ায় সাংবাদিকের ওপর হামলা, অভিযুক্তদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ স্টেশন বাজারে ঘোল তৈরিতে ফরমালিন মেশানোর ঘটনায় ভোক্তা অধিকারের জরিমানার সংবাদ প্রকাশের জেরে স্থানীয় এক সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, দৈনিক নাগরিক কণ্ঠ পত্রিকার আবুল কালাম আজাদ উল্লাপাড়া প্রতিনিধি হিসেবে সলপ স্টেশন বাজারে ঘোল তৈরিতে ফরমালিন ব্যবহারের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর জরিমানা করার বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সাংবাদিক আবুল কালাম আজাদ জানান, উল্লাপাড়া উপজেলার মাটিকোড়া গ্রামের রেজাউল করিমের ছেলে মাসুম মল্লিক ও রাকিবুল মল্লিকসহ কয়েকজন তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। তারা দলবল নিয়ে এসে তাকে মারধর করে এবং ভয়ভীতি প্রদর্শন করে বলে তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় সাংবাদিক আবুল কালাম আজাদ উল্লাপাড়া মডেল থানা এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সচেতন এলাকাবাসী। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত এবং এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ভেজাল খাদ্যবিরোধী অভিযানে ফরমালিন মেশানোর অভিযোগে ভোক্তা অধিকারের জরিমানার খবর প্রকাশের পরই এই হামলার ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ট্যাগস :
আপডেট সময় ১১:১৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
৩৫ বার পড়া হয়েছে