ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান

বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মিজানুর রহমান

রাজবাড়ীর পাংশায় বর্ষীয়ান কবি ও প্রাবন্ধিক মরহুম মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি ও পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ শহিদুর রহমান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পরানপুর মাদ্রাসার সুপার মো. গোলাম মোস্তফা। দোয়া পরিচালনাও তিনি করেন।

এসময় উপস্থিত ছিলেন পাংশা সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক হাজারী আবুল হাসিম, শরিষা সরকারি কলেজের প্রভাষক মো. আবু বকর সিদ্দিক, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. মোক্তার হোসেন, সিনিয়র সাংবাদিক সেলিম মাহমুদ, সাংবাদিক আনোয়ারুল ইসলাম আনোয়ার ও সাংবাদিক মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুম মোহাম্মদ আবদুল মান্নান মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি, সাহিত্য উন্নয়ন পরিষদের সাবেক উপদেষ্টা, ঢাকাস্থ পাংশা সমিতির সাবেক সদস্য এবং হিসাব রক্ষণ অধিদপ্তরের অডিট বিভাগের সাবেক অডিট অফিসার ছিলেন। তিনি সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী সম্মাননা পদক ও মীর মশাররফ হোসেন সম্মাননা পদকে ভূষিত হন।

অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে জাফেরপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রসহ উপস্থিত সবার মাঝে ইফতার ও খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করে মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, পাংশা এবং সাহিত্য উন্নয়ন পরিষদ, পাংশা, রাজবাড়ী। ব্যবস্থাপনায় ছিল মরহুমের পরিবার।

ট্যাগস :
আপডেট সময় ০২:৩৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
৩৯ বার পড়া হয়েছে