ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মিরপুর থানা যুবদলের সদস্য সচিব- আমিনুর রহমান শান্ত

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মিরপুর থানা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান শান্ত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মিরপুর থানা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান শান্ত। তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
এক শুভেচ্ছা বার্তায় জনাব, আমিনুর রহমান শান্ত বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আমাদের জীবনে নিয়ে আসে আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা।
তিনি আরও বলেন, দেশের সকল শ্রেণি-পেশার মানুষ যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করতে পারে, সে লক্ষ্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি এবং অগ্রগতি কামনা করেন।
আমিনুর রহমান শান্ত দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ হোক সকলের জন্য শান্তি, সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় করার এক অনন্য উপলক্ষ।”
পরিশেষে তিনি সকলকে ঈদের আনন্দ গরিব দুঃখী সকলেই ভাগাভাগি করে উপভোগ করার আহ্বান জানান।



















