ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান

মাসউদ রানা, দিনাজপুর

মাসউদ রানা ,দিনাজপুর :

ঈদুল ফিতর মুসলিম জাতির প্রধান ধর্মীয় উৎসবের অন্যতম। এই ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষের ঈদ যাত্রায় ভোগান্তি নিরসনে টার্মিনাল, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে নিরবিচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করতে এবং ছিনতাই, চাঁদাবাজি, মাদক পরিবহন, টিকিট কালোবাজারি ও অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে বিশেষ অভিযান এবং তদারকি পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।
সারা দেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ী ও বিরামপুর শহরেও দূরপাল্লার বাসস্ট্যান্ডে এ বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে রংপুর ডিভিশনের ৭হর্স ব্যাটালিয়নের অধীনস্ত মধ্যপাড়া আর্মি ক্যাম্পের কর্মরত সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে এই তদারকি অভিযানের নেতৃত্ব দেন মধ্যপাড়া আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট রাহাত। এ সময় তিনি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং টহলরত সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ,শান্তি- শৃঙ্খলা বজায় রাখা এবং অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি প্রতিরোধে সেনাবাহিনীর কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।দুষ্কৃতিকারীদের অপরাধমূলক কার্যকলাপের ওপর সেনাবাহিনীর নজরদারি রয়েছে বলেও তিনি জানান।

সেনাবাহিনীর এই তদারকি অভিযানকে স্বাগত জানিয়ে উপস্থিত যাত্রীরা জানান, ঈদ এলেই সুযোগসন্ধানী অসাধু পরিবহন ব্যবসায়ীদের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা বেড়ে যায়, যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর জনস্বার্থে পরিচালিত এ উদ্যোগ যাত্রীদের অনেকটা স্বস্তি দিচ্ছে।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ গঠনে জাতির যেকোনো দুর্যোগ ও ক্রান্তিলগ্নে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।বিশেষ করে অস্থিতিশীল পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মাধ্যমে নিরপেক্ষ পন্থায় দেশের শান্তি-শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে জনগণের পাশে থেকে একটি শক্তিশালী ও বিশ্বস্তবাহিনী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় কাজ করে যাচ্ছে।

ট্যাগস :
আপডেট সময় ০৮:২১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
১৯ বার পড়া হয়েছে