ঢাকা ১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুর চিড়িয়াখানা রোডে মাদকের দৌরাত্ম্য: প্রকাশ্যে কেনাবেচার অভিযোগ, কঠোর অভিযানের দাবি পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের “মানুষটিকে দেখ” চিকিৎসা সেবায় অরবিন্দ শিশু হাসপাতালের ভূমিকা অনন্য : সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র শেরে বাংলা নগর থানা কমিটি অনুমোদন ও ছাদ কৃষিতে উৎসাহ সৃষ্টির জন্য বীজ বিতরণ ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার

মিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদল পশ্চিমের সভাপতি রবিন খানের উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

মিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদল পশ্চিমের সভাপতি রবিন খানের উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল
পবিত্র রমজান মাসে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় রাজধানীর মিরপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করেন  ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি  রবিন খান।

রাজধানীর মিরপুর  এলাকার রুহানি মার্কেটের তৃতীয় তলায় আয়োজিত এ ইফতার মাহফিলে প্রায় ৮ শতাধিক নেতাকর্মী অংশ নেন। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা একত্রিত হয়ে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, শাহআলী  থানা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির হোসেন সজীব,মিরপুর  থানা ছাত্রদলের আহ্বায়ক অনিক রহমান এবং শের ই বাংলা  নগর থানা ছাত্রদলের আহ্বায়ক রাজা আহমেদ মিন্টুসহ বিভিন্ন থানার আহবায়ক, যুগ্ন আহ্বায়ক  সদস্য সচিব ও নেতাকর্মীবৃন্দ।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত আদর্শ ও মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ট্যাগস :
আপডেট সময় ০৮:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
২৩ বার পড়া হয়েছে