ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

লোহাগড়ায় বিনামুল্যে পাট, তিল ও মুগ বীজ ও সার বিতরণ

শরিফুল ইসলাম মোল্লা,

নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ ১ মৌসুমে কৃষি প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে পাট, তিল ও মুগ বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১ হাজার ৯৫০ জন কৃষকের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়।

কৃষকদের মাঝে বিনা মুল্যে পাট, তিল ও মুগ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মো. আলমগীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা আমির হাদিউজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা বলেন, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার মোট ১ হাজার ৯৫০ জন কৃষককে এ বীজ দেওয়া হয়েছে। এরমধ্যে জনপ্রতি ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডি এপি ও ৫ কেজি এমওপি সার, জনপ্রতি ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং জনপ্রতি ৫ কেজি মুগ বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি করে দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ০৬:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
২১ বার পড়া হয়েছে