ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ছাদ ও বারান্দায় সবজি চাষে বীজ বিতরণ কার্যক্রম দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষিকার্ডসহ কৃষকদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে : সমাজকল্যাণ মন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন রাজবাড়ী দৌলতদিয়া ফেরি দুর্ঘটনায় কালুখালীর ৮ জনের মৃত্যু করল্লা পুষ্টিকর সবজি-সরকর মো:আবুল কালাম আজাদ  মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন ৫ দিনের রিমান্ডে ধানের কাইচ থোড় অবস্থায় শিলাবৃষ্টি: ক্ষতি মোকাবিলায় করণীয় জানালেন কৃষি বিশেষজ্ঞ-আবুল কালাম আজাদ রাজবাড়ীর কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

স্বামীকে তালাকের ১দিন পর আবারও স্বামীর সাথে স্ত্রীর পলায়ন

আব্দুল্লাহ আল মামুন:

নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের চরকরফা গ্রামের মিলন শেখের মেয়ে মিথিলা (১৭) দেবর আমির হামজা (২০) এর সাথে প্রেম করে অশ্লীল অবস্থায় ধরা খেয়ে স্বামী মেহেদী হাসান (২৭) কে তালাক দেয়। তালাকের ১ দিন পরই মিথিলা স্বামীর হাত ধরে পলায়ন করেন।

জানা গেছে, ৭ মাস পূর্বে উপজেলার ইতনা ইউনিয়নের পাংখার-চর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে মেহেদী হাসানের সাথে মিথিলার বিয়ে হয়। বিয়ের পরই মিথিলা দেবর আমির হামজার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন। এ ঘটনায় মেহেদী হাসান লোহাগড়া থানায় একটি অভিযোগ করেন। ঘটনাটি জানাজানি হলে মিথিলা ও আমির হামজা আত্মহত্যার চেষ্টা করেন।

২৯ জুলাই সোমবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উভয়পক্ষের সম্মতিতে ১ লক্ষ ৬৫ হাজার টাকা খোরপোশের বিনিময়ে তালাক হয় মিথিলা ও মেহেদীর। কিন্তু তালাকের একদিন পরই মিথিলা দেবরের বাড়িতে চলে যান। এসময় মেহেদী হাসান উপায়ান্তর না দেখে তালাকপ্রাপ্ত স্ত্রী মিথিলাকে পুনরায় বিয়ে করেন। এ ঘটনায় এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

মেহেদী হাসানের মায়ের অভিযোগ, মিলন শেখ জোরপূর্বক তাদের কাছ থেকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা আদায় করে মিথিলাকে আবারও তাদের বাড়িতে পাঠিয়েছেন। তিনি এর সুষ্ঠু বিচার চান।

মিথিলার সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, “আমি স্ব-ইচ্ছায় পুনরায় আমার স্বামীর বাড়িতে চলে এসেছি এবং ধর্মীয় রীতি মেনে বিয়ে করেছি।”

মেহেদী হাসান বলেন, “আমি পরিবারের মানসম্মান বাঁচাতে তালাক দিয়েছিলাম মিথিলাকে, কিন্তু মিথিলা আমার বাড়িতে চলে আসায় পুনরায় তাকে ধর্মীয় রীতি মেনে বিয়ে করেছি। এতে যদি আমার ফাঁসি হয় হবে।”

ট্যাগস :
আপডেট সময় ০২:০১:১১ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
১৮৩ বার পড়া হয়েছে