ঢাকা ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাংশা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

মো:মিজানুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পাংশা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল হক।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টায় পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইউএনও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের সকল আইন ও নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ থাকবে না।
তিনি জানান, সময় ও প্রশাসনিক জটিলতা কমাতে এবারের নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের অনলাইনের মাধ্যমে আবেদন করে নির্বাচন পর্যবেক্ষক কার্ড সংগ্রহ করতে হবে। নির্বাচনকে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।সভায় নির্বাচনকালীন সময়ে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও পেশাগত নীতিমালা নিয়েও আলোচনা করা হয়।

পাংশা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যাপক ইজাজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— সহ-সভাপতি ও দৈনিক মাতৃকণ্ঠ এবং দৈনিক নয়া দিগন্তের পাংশা উপজেলা প্রতিনিধি মো. মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক ও দৈনিক সময়ের আলোর পাংশা উপজেলা প্রতিনিধি সেলিম মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক ও দৈনিক সময়৫২-এর পাংশা উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ, সহ-অর্থ বিষয়ক সম্পাদক ও দৈনিক নয়া কণ্ঠের স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক নাগরিক কন্ঠের পাংশা উপজেলা প্রতিনিধি, দৈনিক বিজয় সকাল রাজবাড়ী জেলা প্রতিনিধি,মোঃ মিজানুর রহমান, ফ্রিল্যান্স সাংবাদিক মো. শহিদুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য শেখ মোহাম্মদ সবুর উদ্দিন।

ট্যাগস :
আপডেট সময় ০২:৪২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
৫৮ বার পড়া হয়েছে