ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দাদীর মৃত্যুতে লাশের খাটিয়া আনতে যেয়ে লাশ হলেন নাতিসহ ৩ জন গুরুতর আহত ১

মো: শরিফুল মোল্লা

নড়াইলের লোহাগড়ায় দাদীর মৃত্যুতে লাশের খাটিয়া আনতে গিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রাসেল মোল্যা সহ নিহত হয়েছেন ৩ জন,এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।

বুধবার রাত সাড়ে ১২ টার দিক উপজেলার আলা মুন্সীর মোড় সংলগ্ন মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রাসেলের দাদীর মৃত্যুতে নিকটবর্তী মসজিদ থেকে লাশের খাটিয়া নিয়ে ফেরার পথে নড়াইল ঢাকা মহাসড়কে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী মুরগী বাহী একটি ট্রাকের চাপায় রাসেল মোল্যা, শামীম শেখ ও জিয়া বিশ্বাস নামের তিনজন ঘটনাস্থলেই মারা যায়। নিহতরা সকলেই লোহাগড়া উপজেলার মাইটকুমড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় হাবিবার শেখ নামের আরও একজন গুরুতর আহত হন। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তরের প্রাক্রিয়ার পাশাপাশি ঘাতক ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্টা চালানো হচ্ছে বলে জানায় লোহাগড়া থানা পুলিশ।

ট্যাগস :
আপডেট সময় ০৮:২২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
১৭১ বার পড়া হয়েছে