ঢাকা ১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব

টেকনাফ ও হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও  গুলিসহ ৭জন আটক।

মোঃ মাসুদ রানা তালুকদার

নৌবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ৭ জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার  (০৭-০৩-২৫) দিবাগত রাতে টেকনাফ উপজেলাস্থ হোয়াইক্যং ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের বালুখালী নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। অভিযানকালে অপহরণ চক্রের মূল হোতা এবং  কুখ্যাত মাদক ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিনকে তার ০২ সহযোগীসহ আটক করা হয়। এ সময় তার বাসা হতে অপহরণের শিকার নরসিংদীর মনোহরদি উপজেলার বাসিন্দা আরেফুল ইসলাম শুভ নামে এক ব্যক্তিকে উদ্ধার করে। অপহরণের শিকার ব্যক্তি গত  ০৩ মার্চ ২০২৫ তারিখ নরসিংদী হতে কাজের সন্ধানে টেকনাফ বাসিন্দা মজিবের নিকট আসলে মজিব তাকে কাজ না দিয়ে হেলাল উদ্দিন এর আস্তানায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখে।

চক্রটি অপহৃত ব্যক্তির পরিবারের নিকট ২ লক্ষ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে বলে জানা যায়। আটককৃত হেলাল উদ্দিনের বাড়ি ও তৎসংলগ্ন এলাকা তল্লাশি করে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৪ টি আগ্নেয়াস্ত্র ৭ রাউন্ড তাজা গোলা উদ্ধার করে নৌবাহিনীর সদস্যরা। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালানসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে থানাসূত্রে জানা যায়।

এছাড়াও গতকাল সন্ধ্যায় পৃথক অভিযানে টেকনাফ উপজেলাস্থ বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর বাজার হতে ইজি বাইক ও টমটম হতে চাঁদা তোলার সময় হাতেনাতে ০৩ চাঁদাবাজকে আটক করা হয়। অপরদিকে হাতিয়া উপজেলার ০৭ নং তমরদ্দি ইউনিয়ন বাজার সংলগ্ন ব্রিকফিল্ড এলাকা হতে মোঃ আফসার উদ্দিন জিয়া নামের আরেক অপরাধীকে আটক করা হয়েছে।

আটককৃত আফসার উদ্দিন জিয়ার বিরুদ্ধে হাতিয়া থানায়  তমরদ্দি ঘাটের সহিংস হামলাসহ চাঁদাবাজি ও টেন্ডার বাজির অভিযোগে মামলা রয়েছে। পরবর্তীতে আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সসংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম, ০৮ মার্চ ২০২৫: দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবং বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর অপরাধ বিরোধী অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন অভিযানরত নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :
আপডেট সময় ০৫:৫৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
১২৪ বার পড়া হয়েছে