ঢাকা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

আশুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মতিউল আলমকে প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগে থানায় জিডি

বিশেষ প্রতিবেদক

ঢাকার অদুরে সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মতিউল আলমের ওপর নানাভাবে ভয়ভীতি, হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দৈনিক খবরের আলো পত্রিকার প্রধান সম্পাদক আমিরুজ্জামান আমিরের বিরুদ্ধে। এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৬২৯) করেছেন ইউপি সচিব মতিউল আলম।

জিডিতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে প্রধান সম্পাদক আমিরুজ্জামান আমির বিভিন্ন প্রস্তাব চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আসছিলেন। প্রস্তাব অনুযায়ী কাজ না করায় তিনি শুধু ইউপি সচিবকেই নয়,পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীকেও নানাভাবে ভয়ভীতি ও হয়রানি করে আসছিলেন।

অভিযোগে আরও বলা হয়, সচিব মতিউল আলম তার প্রস্তাব মেনে না নেওয়ায় খবরের আলো পত্রিকায় একাধিকবার প্রশাসনিক কর্মকর্তা আজরা জামিন, সচিব মতিউল আলমসহ পরিষদের কর্মকর্তাদের নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেন। এরপরও সম্পাদক বারবার ফোন দিয়ে অশোভন আচরণ করেন, যার প্রমাণ সংরক্ষিত আছে।

সর্বশেষ ৬ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে আমিরুজ্জামান আমির সচিব মতিউল আলমের হোয়াটসঅ্যাপে ফোন করে কুরুচিপূর্ণ ভাষায় হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব হুমকি ও মানসিক হয়রানির কারণে বর্তমানে সচিব অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন।

মতিউল আলম জিডিতে আরও জানান, সম্পাদক আমিরুজ্জামান আমির স্পষ্টভাবে হুমকি দিয়েছেন—তার কথামতো কাজ না করলে প্রাণনাশের শিকার হতে হবে। ফলে সচিবসহ তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

এই প্রেক্ষাপটে সচিব মতিউল আলম প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপডেট সময় ০৫:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
৬৯ বার পড়া হয়েছে