ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত মানবিক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন নির্বাচনী এলাকায় সফরে এসে রোগিদের সেবা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মিরপুরে যুবনেতা বাবুল মোল্লার উদ্যোগে ইফতার মাহফিল, প্রয়াত জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য’র সাথে কালুখালী উপজেলায় কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বনানী সামরিক কবরস্থানে পিলখানা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মিরপুরে মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন, যুবদল নেতা আমিনুর রহমান শান্তর উদ্যোগে প্রশংসার জোয়ার চড়াই–উতরাই পেরিয়ে পুলিশের শীর্ষে: এপিবিএন প্রধান মো. আলী হোসেন ফকির নতুন আইজিপি মুকুলে সোনালি স্বপ্ন: রাজশাহীতে বাম্পার আম ফলনের আভাস বাংলাদেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর নিয়োগ, বিভিন্ন মহলের অভিনন্দন ডিএনসিসির নবনিযুক্ত প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে মিরপুর থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা

মহিপুরে স্ত্রীকে হত্যার অ়ভিযোগ স্বামীর বিরুদ্ধে

মোঃ মাসুদ রানা তালুকদার

পটুয়াখালীর মহিপুরে স্বামী মেহেদী হাসানের বিরুদ্ধে তার স্ত্রী মাফিয়া (১৬) বেগমকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রাত সাড়ে আটটার দিকে লতাচাপলী ইউনিয়নের পাঞ্জুপাড়া গ্রামের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে মাফিয়ার পরিবার এটি হত্যা বললেও মেহেদীর পরিবার বলছে এটি আত্মহত্যা।

মাফিয়ার মা হাফিজা বেগম ও ভাই বনি আমিন সহ তাদের পারিবারের সদস্যদের অভিযোগ, প্রায় ৩ মাস আগে পারবারিকভাবে একই গ্রামের মেহেদী হাসানের (২২) এর সঙ্গে মাফিয়ার (১৬) এর বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেহেদী মাফিয়াকে নির্যাতন করে আসছে। গতকাল দুপুরে মাফিয়া তার ছোটবোন মারিয়া (১০) কে তার স্বামীর বাড়িতে যেতে বলেন। এসময় মারিয়া তাদের বাড়িতে গিয়ে মেহেদী মাফিয়াকে ব্যাপক মারধর করছে দেখতে পেয়ে বাড়িতে এসে বলে দেন। রাত সাড়ে আটটার দিকে মেহেদী তার শ্বশুর হারিছকে ফোন দিয়ে মাফিয়া গলায় দড়ি দিয়েছেন বলে জানান। পরে মা হাফিজা বেগম ও বাবা হারিছ তাদের বাড়িতে গিয়ে মাফিয়াকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

তবে মাফিয়ার পরিবার এটিকে হত্যা বললেও মেহেদীর পরিবারের দাবি মাফিয়া সবার অগোচরে ঘরের দোতলায় গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মহিপুর থানার ওসি তদন্ত অনিমেষ জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

ট্যাগস :
আপডেট সময় ০৮:৩৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
১৬৪ বার পড়া হয়েছে