ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দিনাজপুর ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১০৩ জন গ্রেফতার

মাসউদ রানা

দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ বিশ দিনের বিশেষ অভিযানে মাদক,চুরি, ডাকাতি, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধে ১০৩ জন অপরাধীকে গ্রেফতার করেছে। এ সময় ৮৪ হাজার ৯৩০ টাকা মূল্যের মাদক দ্রব্য উদ্ধার সহ ব্যবহারিত মোবাইল,মোটরসাইকেল ও ৪ ভিক্টিমকে উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সারাদেশে ১ এপ্রিল থেকে ২০ দিনের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই নির্দেশনা অনুযায়ী ফুলবাড়ি থানা পুলিশ ২০ দিনে বিশেষ অভিযান পরিচালনা করে ৭ টি মাদক মামলায় ২৬ জন, ডাকাতি মামলায় ৫ জন, চুরি মামলায় ৭ জন, জুয়ার মামলায় ৪ জন, অপ্রাপ্ত প্রতিবন্ধী ধর্ষণ মামলায় ১ জন, বিস্ফোরক মামলায় ৪ জনসহ নিয়মিত মামলায় ৫৬ জনকে গ্রেফতার করে। এছাড়া ফৌ. কা.-১৫১ ধারার অপরাধে ৯ জন, পুলিশ আইনের ৩৪ ধারার অপরাধে ২ জন, ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত ২ জন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানামুলে জি আর- সি আর বিভিন্ন মামলায় পলাতক ৩৪ জন আসামিসহ ১০৩ জনকে ধৃত করে আদালতে প্রেরণ করেন ফুলবাড়ী থানা পুলিশ।
এই ২০ দিনের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে থানায় ১২ টি মামলা রুজু করা হয়। জিডি মুলে উদ্ধার করা হয় ৬ টি মোটরসাইকেল, ১১ টি মোবাইল, ৪ টি ইলেক্ট্রিক মটর ও ৪ জন ভিক্টিমকে। উদ্ধারকৃত মালামাল প্রকৃত মালিকের কাছে এবং ভিকটিমদের তাদের পরিবারের নিকট বুঝিয়ে দেয়া হয়।
এসময় মাদক বিরোধী অভিযানে মাদক মামলায় ধৃত আসামিদের কাছ থেকে প্রায় ৮৪ হাজার ৯৩০ টাকা মুল্যের মাদকদ্রব্য- ইয়াবা, গাঁজা, টেপেন্টাডল ও চোলাইমদ জব্দ করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ বিষয়ে তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ সদর দপ্তর ও জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী মাদকদ্রব্য ও বিভিন্ন অপরাধ নির্মূলে এবং আইন শৃঙ্খলার উন্নয়নে ২০ দিনের এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ফুলবাড়ী থানা পুলিশ মাদক ও অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছে।
ফুলবাড়ী-বাসীর সহযোগিতা পেলে আইন শৃঙ্খলা উন্নয়নে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারব।

ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন জানান, থানায় সেবা নিতে আসা অনেককেই প্রতিদিন সু পরামর্শ প্রদান করা হচ্ছে। মাদকাসক্ত ও মাইনর ভিকটিমদের আমরা কাউন্সিলিং করছি।

ট্যাগস :
আপডেট সময় ১১:৫৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
১২৬ বার পড়া হয়েছে