ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভিআইপি প্রটোকল ছাড়া সাধারণ সিগন্যাল মেনে চলায় রাজধানীতে যানবাহনের গতি বেড়েছে: অতিরিক্ত প্রেস সচিব রমজানজুড়ে ইফতার বিতরণ: মিরপুরে প্রশংসায় ভাসছেন আমিনুর রহমান শান্ত জাতীয় প্রেসক্লাবে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিরামপুরে সেটেলমেন্ট কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া রেকর্ড দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদে চিফ হুইপসহ ছয় হুইপ নিয়োগ ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ পদে নিয়োগ সম্পন্ন হয়েছে উল্লাপাড়ায় সংরক্ষিত নারী আসনের গণদাবি জোরালো দলীয় গতিশীলতা ও জনউন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যাশা প্যারিস খাল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক: বর্ষার আগেই খনন–পরিষ্কারে জোর, দখলমুক্তে আইনগত পদক্ষেপের ঘোষণা কালুখালীতে নবাব ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত মিরপুরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত যুবদল নেতা আমিনুর রহমান শান্তর ইফতার কর্মসূচির ১১তম দিনেও সুশৃঙ্খল আয়োজন দিনাজপুরে চঞ্চল্যকর শিশু হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তি মূলক জবানবন্দি

দিনাজপুরের পার্বতীপুরে এনসিপি নেতা চাঁদাবাজি করতে গিয়ে আটকের পর জেল হাজতে প্রেরণ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলার পার্বতীপুরে ট্রাক আটক করে চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাতে পার্বতীপুর-মধ্যপাড়া সড়কে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আটক ব্যক্তির নাম তারিকুল ইসলাম (৪০) তিনি পার্বতীপুর উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে ও পার্বতীপুর উপজেলা এনসিপির মুখ্য সংগঠক।

পুলিশের ভাষ্যমতে জানা যায় , বড়পুকুরিয়া কয়লা খনির পরিত্যক্ত লোহার স্ক্র্যাপ দরপত্রের মাধ্যমে ক্রয় করেন  সেনাকল্যাণ সংস্থা। সন্ধ্যা ৬টার দিকে স্ক্র্যাপ ভর্তি দুটি ট্রাক খনি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ট্রাক দুটি খনি এলাকা থেকে বের হলে কিছু লোক এগুলো আটক করে। তাদের মধ্যে কয়েকজন ট্রাকে উঠে চালককে জিম্মি করে চাঁদা দাবি করে। খবর পেয়ে যৌথ বাহিনী ও র্যাব ঘটনাস্থলে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ট্রাকটি উদ্ধার ও ঘটনাস্থলে থাকা তারিকুল ইসলামকে আটক করলে অন্যরা পালিয়ে যায়।

সেনাকল্যাণ সংস্থার প্রতিনিধি মো. আরিফুল ইসলাম জানান, গোপন সূত্রে তিনি জানতে পারেন স্ক্র্যাপ ভর্তি ট্রাকগুলো রাস্তায় আটক হওয়ার আশঙ্কা আছে। বিষয়টি তিনি সেনাকল্যাণ সংস্থাকে জানিয়ে রাখেন। ট্রাকগুলো কয়লা খনি এলাকা থেকে বের হলে এগুলো আটকে চাঁদা দাবি করে ৫০-৬০ জনের একটি দল। চালকরা বৈধ মালপত্রে চাঁদা দিতে অপারগতা জানান। এ সময় তাদের জিম্মি করে ট্রাকগুলো অন্য রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। পরে সেনাবাহিনী ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে আটক করেন।

এ ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারী উপজেলার ভবানীপুর এলাকার বাসিন্দা সুরুজ আহম্মেদ জানান, কয়লা খনি থেকে অবৈধভাবে স্ক্র্যাপ বাইরে যাচ্ছে এমন তথ্যে ছাত্র-জনতা ও সমন্বয়করা দুটি ট্রাক আটক করেন। এতে আওয়ামী সরকারের সুবিধাভোগী কিছু লোক তাদের ধাওয়া করে। পরে তারা তারিকুল ইসলামকে ডেকে আনেন। সেনাবাহিনী তাদের কথা না শুনে তারিকুলকে আটক করে নিয়ে যায়।

বড়পুকুরিয়া কয়লা খনির জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. জাফর সাদিক বলেন, বৈধ টেন্ডার ছাড়া কোনো ধরনের স্ক্র্যাপ মালপত্র খনি থেকে বের হওয়ার সুযোগ নেই। টেন্ডারের মাধ্যমেই সেনাকল্যাণ সংস্থা স্ক্র্যাপ মালপত্র কিনেছে, যা খনিসংশ্লিষ্ট প্রতিটি দপ্তর অবগত আছে।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ-আল-মামুন বলেন, এ ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছেন সেনাকল্যাণ সংস্থার প্রতিনিধি আরিফুল ইসলাম। মামলার প্রধান আসামি তারিকুলকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগস :
আপডেট সময় ০৫:০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
১০৩ বার পড়া হয়েছে