ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

দুই দিনে পাঁচ  সাংবাদিক  হত্যায় আইজেএফ-এর উদ্বেগ ও নিন্দা  প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

গত দুই দিনের ব্যবধানে পাঁচ সাংবাদিক হত্যায়  বাংলাদেশের একমাত্র অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন আইজেএফ-এর উদ্বেগ ও নিন্দা প্রকাশ।

পঞ্চগড়, গাজীপুর, নাটোর, মৌলভীবাজার ও সিলেটে দুই দিনের ব্যবধানে পাঁচজনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আইজেএফ সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক কেএম আব্দুল মজিদ।

বিবৃতিতে বলা হয়, দুই দিনে পাঁচজন মানুষকে প্রকাশ্যে হত্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির বহিঃপ্রকাশ। এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। এর দায় সরকার এড়াতে পারে না।

অবিলম্বে হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা, পুলিশ প্রশাসনকে কঠোর জবাবদিহিতার আওতায় আনা ও পুলিশ কাঠামো পুনর্গঠন করে জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার দাবিও জানান তারা।

বিবৃতিতে আরও বলা হয়, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ছাড়া জনজীবনে স্বস্তি আসতে পারে না এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথেও এটা একটা বড় চ্যালেঞ্জ। সরকারকে অবশ্যই এ চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ মনোযোগ দিতে হবে বলে অভিপ্রায় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপডেট সময় ০৫:০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
৭৬ বার পড়া হয়েছে