ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

রাজশাহী বাঘায় এ্যারাবিয়ান অর্গানাইজেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবুল হাশেম

রাজশাহীর বাঘা উপজেলা অডিটোরিয়ামে এ্যারাবিয়ান অর্গানাইজেশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা “ভয়েস অফ কুরআন” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ প্রতিযোগিতায় প্রায় শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন। পাঁচ ও দশপারাদুটি ভাগে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাঁচ পারা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন নাটোর জেলার লালপুর উপজেলার মোঃ সায়াদ বিন একরাম, ২য় স্থান নাটোরের লালপুর উপজেলার মাহফুজ আলম মেহেদী, ৩য় স্থান রাজপাড়া থানার মুন্তাসির হক। দ্বিতীয় ভাগে ১০ পারা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে চাঁপাইনবাবগঞ্জ নতুনহাট উপজেলার মারুফ হাসান এবং ২য় স্থান নাটোর গুরুদাসপুর উপজেলার আশরাফুল ইসলাম, ৩য় স্থান রাজশাহী মোহনপুর উপজেলার আবু বক্কর সিদ্দিক। সেরা কন্ঠ ও সেরা তাজবীদ হিসেবে ক্রেস্ট পুরস্কার পায় নাটোর গুরুদাসপুর উপজেলার আব্দুল্লাহ্ আল ক্বাফি, ও নাটোর লালপুর উপজেলার ইয়ামিন আলী।
পাঁচপারা কোরআন তেলাওয়াতে পুরস্কার দেওয়া হয় যথাক্রমে ১ম স্থান অধীকারিকে ৩,০০০ টাকা, ২য় ২,০০০ টাকা, ৩য় স্থান ১,০০০ টাকা। ১০ পারা কোরআন তেলাওয়াতের পুরস্কার দেওয়া হয় ১ম স্থান – ৫,০০০ টাকা, ২য় স্থান ৩,০০০ টাকা, ৩য় স্থান ২,০০০ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি এবং এ্যারাবিয়ান অর্গানাইজেশনের সদস্য বৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, “পবিত্র কোরআনের আলোয় মানুষ আলোকিত হয়, জীবনকে সঠিক পথে পরিচালনা করতে পারে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু কোরআন মুখস্থ করছে না, বরং তারা নৈতিক শিক্ষা ও মূল্যবোধে সমৃদ্ধ হচ্ছে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আমি আশা করি।” উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, ক্রিকেট, ফুটবলের পাশাপাশি সামনে কোরআন প্রতিযোগিতায়ও আয়োজন করবে উপজেলা প্রশাসন।
এ্যারাবিয়ান অর্গানাইজেশন সংস্থাটির কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,হাফেজ মাওলানা হুমায়ুন তারেক পলাশ ও মুস্তারিফ আহাম্মেদ সাকিব,হাফেজ মোঃইফাত সিয়াম ও হাফেজ মোঃ আব্দুর রব।

প্রতিযোগিতা উপলক্ষে শতাধিক প্রতিযোগির পাশাপাশি বাঘার বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনের অংশ হিসেবে প্রায় তিন শতাধিক মানুষের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়।

ট্যাগস :
আপডেট সময় ১১:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
৭৪ বার পড়া হয়েছে