ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

রাজধানীর মিরপুরে ভয়াবহ আগুন

শিব-বি শিহাব

রাজধানীর মিরপুর-১২ নম্বরের কালশী রোডে অবস্থিত বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কমিউনিটি সেন্টারটি দেশ পলিটেকনিক কলেজের পাশে অবস্থিত।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভবন থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়। মুহূর্তেই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, আগুনের সূত্রপাত হয়েছে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ভবনের ছয় তলায়। আগুন নিয়ন্ত্রণে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।

তবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ট্যাগস :
আপডেট সময় ০৫:১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
৫৯ বার পড়া হয়েছে