ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব

কেশবপুরে গণসংযোগে কৃষকের ধান কেটে দিলেন বিএনপি প্রার্থী রওনকুল ইসলাম শ্রাবণ বিলে হাত ধরে কৃষকের পাশে দাঁড়িয়ে পেলেন প্রশংসা

যশোর (কেশবপুর) প্রতিবেদক

যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ গণসংযোগের সময় কৃষকের ধান কেটে সহায়তা করেছেন। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কেশবপুর সদর ইউনিয়নের খতিয়াখালী গ্রামের বিলে এ ঘটনা ঘটে।

গণসংযোগ চলাকালে তিনি দেখতে পান কৃষক আশুতোষ দাস একা ধান কাটছেন। তখনই শ্রাবণ ধান কাটার কোদাল হাতে নিয়ে মাঠে নেমে পড়েন এবং কৃষকের পাকা ধান কেটে দেন। তার এ মানবিক উদ্যোগে বিলের অন্যান্য কৃষকরাও হাত নেড়ে শুভেচ্ছা জানান।

কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আলাউদ্দীন বলেন,
“গণসংযোগে বেরিয়ে তিনি যখন কৃষকের কষ্ট দেখলেন, তখনই সাহায্যের হাত বাড়িয়ে দেন। এ দৃশ্য দেখে এলাকার মানুষ উচ্ছ্বসিত।”

কৃষক আশুতোষ দাস আনন্দ প্রকাশ করে বলেন,
“আমি ধান কাটছিলাম। হঠাৎ শ্রাবণ ভাই এসে আমার ধান কেটে দিলেন। এতে আমি খুব খুশি হয়েছি। আল্লাহ তাকে ভালো করুক, নির্বাচনে যেন জয়ী হয় এই দোয়া করি।”

গণসংযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাঠে ধান কাটার এই দৃশ্যটি এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ১২:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
৫৭ বার পড়া হয়েছে