ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব

রক্তের বন্ধন থেকে সুরের মেলবন্ধন: স্বীকৃতি ও লাবনীর গান

শিব-বি শিহাব

দুই বোনের সম্পর্ক, আবেগ ও জীবনের গল্পকে কেন্দ্র করে বিশেষ একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি ও মমতাজ রহমান লাবনী। বাস্তব জীবনেও তারা আপন দুই বোন এবং সংগীতজগতে সমানভাবে প্রতিষ্ঠিত।

প্রায় তিন দশক ধরে বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রে নিয়মিত গান করে আসছেন স্বীকৃতি। পেয়েছেন বহু জনপ্রিয়তা ও স্বীকৃতি। বড় বোনের পথ ধরেই সংগীতাঙ্গনে আসে লাবনী; তিনিও বেতার, টেলিভিশনসহ চলচ্চিত্রের জন্য নিয়মিত গান করছেন।

বোনের প্রতি ভালোবাসা আর বন্ধনের গল্পকে ধরে গানটির কথা লিখেছেন লুৎফর হাসান। সুর ও সংগীতায়োজন করেছেন শান সায়েক।

গানটি নিয়ে স্বীকৃতি বলেন, “লাবনী আমার আদরের ছোট বোন। আমরা দু’জনই সংগীতজগতে কাজ করি, তাই অনেকদিন থেকেই চেয়েছিলাম একসঙ্গে কোনো গানে কণ্ঠ দিতে। অবশেষে সেই ইচ্ছে পূরণ হলো। লুৎফর হাসান অসাধারণ লিখেছেন, আর শান সায়েক সুর ও সংগীতে দারুণভাবে তা ফুটিয়ে তুলেছেন। আশা করি গানটি শ্রোতাদের মনে জায়গা করে নেবে।”

খুব শিগগিরই গানটির মিউজিক ভিডিও প্রকাশ পাবে বলেও জানিয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি।

ট্যাগস :
আপডেট সময় ১১:৫৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
১১৪ বার পড়া হয়েছে