ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

বনাট্য আয়োজনে অনুষ্ঠিত হলো আইজেএফ ফ্যামিলি ডে–২০২৬

নিজস্ব সংবাদ :

অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন আইজেএফ  সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে  (আইজেএফ) ফ্যামিলি ডে–২০২৬। শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী ঢাকার অদূরে সাভারের বিরুলিয়া এলাকার গোলাপ গ্রামে অবস্থিত উৎসব পার্কে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাবের পূর্ব গেট থেকে আইজেএফ-এর সদস্য ও তাঁদের পরিবারবর্গ নির্ধারিত যানবাহনে করে অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে রওনা হন। আয়োজক কমিটির সার্বিক তত্ত্বাবধানে যাতায়াত, খাবার পরিবেশন, বিনোদনমূলক আয়োজন এবং র‍্যাফেল ড্রসহ দিনব্যাপী সকল কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য সকালের নাস্তা ও দুপুরের খাবারের সুব্যবস্থা রাখা হয়। কুপন ব্যবস্থাপনার মাধ্যমে খাবার ও অন্যান্য কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হওয়ায় কোথাও কোনো বিশৃঙ্খলা পরিলক্ষিত হয়নি বলে জানান আয়োজকরা।

ফ্যামিলি ডেতে শিশুদের জন্য বিভিন্ন বিনোদনমূলক আয়োজন থাকায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারী সদস্যরা জানান, দীর্ঘদিন পর এমন পারিবারিক আয়োজন সংগঠনের ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন ‘সবুজ আন্দোলন’-এর প্রতিষ্ঠাতা ও পরিবেশবিদ বাপ্পি সরদার। এ সময় প্রধান অতিথি ও অনুষ্ঠানে উপস্থিত গুণীজন শিল্পীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আইজেএফ কেন্দ্রীয় সভাপতি সিনিয়র সাংবাদিক জনাব রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক কে এম আব্দুল মজিদ, দপ্তর ও প্রচার সম্পাদক এবং দৈনিক নাগরিক কণ্ঠ পত্রিকার সম্পাদক এস এম জীবন, সিনিয়র সাংবাদিক টুটুল হুমায়ুন, সাংবাদিক ইউসুফ বাবলু, সাংবাদিক বজলুর রহমান, সাংবাদিক মুরাদসহ আইজেএফ-এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

ফ্যামিলি ডে–২০২৬ সফলভাবে আয়োজন করায় আয়োজক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

ট্যাগস :
আপডেট সময় ০৩:২৪:১১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
৬৫ বার পড়া হয়েছে