ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

যারা ঠিকমতো খেতে পারে না, ডিপ্রেশনে থাকে, তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে: মারিয়া মিম

শিব-বি শিহাব

যারা ঠিকমতো খেতে পারে না, ডিপ্রেশনে থাকে, তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে: মারিয়া মিম

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়া শিল্পীদের পক্ষেই কথা বললেন জনপ্রিয় অভিনেত্রী মারিয়া মিম। তিনি বলেন, “যারা নিজের জীবনটাকে ঠিকভাবে গুছাতে পারে না, ঠিকমতো খেতে পারে না, সারাক্ষণ ডিপ্রেশনে থাকে তারাই অন্যকে নিয়ে সমালোচনা করতে বেশি পছন্দ করে।”

সম্প্রতি এক অনলাইন সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। মিম আরও বলেন,
“সমালোচনা করা খারাপ না, কিন্তু অকারণে কারও ব্যক্তিগত জীবন বা কাজকে নিয়ে হেয় করা মানসিক দারিদ্র্যের পরিচয়। যারা ব্যস্ত থাকে, যারা স্বপ্ন দেখে, যারা নিজের মতো করে জীবনকে সুন্দর করতে চায়—তারা সাধারণত অন্যকে ছোট করে না।”

এ সময় তিনি সাইবার বুলিং ও অযাচিত নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
মারিয়া মিম মনে করেন, শিল্পীর কাজ শিল্পের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত; ব্যক্তিগত আক্রমণ বা উদ্দেশ্যমূলক সমালোচনা থেকে সমাজকে দূরে থাকতে হবে।

অভিনেত্রী আরও যোগ করেন,“আমরা যদি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, উন্নত জীবনের পথে হাঁটি তাহলে অন্যের খুঁত ধরার সময়ই থাকে না।”

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই ইতিবাচক মন্তব্যের মাধ্যমে তাকে সমর্থন জানাচ্ছেন।

ট্যাগস :
আপডেট সময় ১১:১৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
৮৮ বার পড়া হয়েছে