ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
যানজট নিরসন ও ঈদে অতিরিক্ত ভাড়া প্রতিরোধে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সচেতনতা কর্মসূচি ১২ নম্বর ওয়ার্ডে তরুণ নেতৃত্বের আলোচনা: কাউন্সিলর পদে লড়তে চান যুবদল নেতা আমিনুর রহমান শান্ত শাহআলীতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা ও বিক্ষোভ মিছিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য রাখছেন রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন রাজবাড়ীর কালুখালীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বৃহত্তর মিরপুরস্থ আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, প্রথম ধাপে ১,২০১ পরিবার উপকৃত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-বেগম খালেদা জিয়া নারী শিক্ষা বিস্তারে যুগান্তকারী ভূমিকা পালন করছেন বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা-১৪: সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে অভিযোগে বিএনপির মশাল মিছিল, কারণ দর্শানোর নোটিশেরও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৪: সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে অভিযোগে বিএনপির মশাল মিছিল, কারণ দর্শানোর নোটিশেরও প্রতিবাদ

ঢাকা-১৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সানজিদা ইসলাম তুলি পবিত্র কোরআন অবমাননাকর বক্তব্য দিয়েছেন—এ অভিযোগ তুলে তার প্রতিবাদে মশাল মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

রবিবার রাতে গাবতলী হানিফ এন্টারপ্রাইজের বালুর মাঠ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে মাজার রোড প্রদক্ষিণ শেষে গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণের প্রতিবাদ জানান। তারা বলেন, “এই নোটিশ অযৌক্তিক ও উদ্দেশ্যমূলক।”

দলীয় সূত্রে জানা যায়, এস এ সিদ্দিক সাজু ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। আসন্ন জাতীয় নির্বাচনেও তিনি দলীয় মনোনয়নপ্রত্যাশী।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় মিরপুর-১ এলাকায় সানজিদা ইসলাম তুলির প্রার্থীতা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেন এস এ সাজুর সমর্থকেরা।

নেতাকর্মীরা অভিযোগ করেন, সম্ভাব্য প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিতর্কিত বক্তব্যে স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

ট্যাগস :
আপডেট সময় ০৩:৪৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
৪৬ বার পড়া হয়েছে