ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সমসাময়িক জাতীয় ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের ইতিহাসের এক গভীর শোকের দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতাবিরোধী শক্তি পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে সদ্য স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল।

তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা ধারণ করেই ছাত্রসমাজকে গণতন্ত্র, স্বাধীনতা ও দেশ রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সংগ্রামী সভাপতি রবিন খান, সাধারণ সম্পাদক আকরাম আহমেদ এবং শাহ আলী ও মিরপুর থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ বুদ্ধিজীবীসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

ট্যাগস :
আপডেট সময় ১২:৫২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
৮০ বার পড়া হয়েছে